NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আগস্টের সব কনসার্ট বাতিল করলেন অরিজিৎ


খবর   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৪, ০৭:৫২ এএম

আগস্টের সব কনসার্ট বাতিল করলেন অরিজিৎ

উপমহাদেশের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং বিশ্রাম নিলেন যেন। পুরো আগস্টে অংশ নেবেন না কোনো কনসার্টে। নাহ, কোনো ছাত্র আন্দোলনে সমর্থন নয়, তার শারীরিক অসুস্থতার কারণেই এমন সিদ্ধান্ত। অরিজিৎ নিজেই জানালেন, তিনি ভালো নেই।

অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা জানান।

 

অরিজিৎ সিং এদিন তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। সেখানেই তিনি লেখেন, ‘সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অসুস্থতার কারণে আমার আগস্টের সব শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি, আপনারা সবাই এই শোগুলোর জন্য দারুণভাবে অপেক্ষা করে ছিলেন।

কিন্তু আমি মন দিয়ে ক্ষমা চাইছি এটার জন্য। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই কিন্তু আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়াটাকে একটি প্রমিজে পরিণত করি চলুন যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হবে।’

 

এরপর তিনি তার পোস্টে আগস্টের বদলে সেপ্টেম্বরে কবে কোথায় শো হবে সেটা জানিয়ে দেন।

আর সেখান থেকেই জানা যায় ইউনাইটেড কিংডমের আশপাশেই মূলত এই মাসে তার সব শো ছিল। নতুন দিনক্ষণ জানানোর পর অরিজিৎ লেখেন, ‘বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দারুণ সব স্মৃতি তৈরি করার জন্য আমার তর সইছে না।’

 

অরিজিৎ এদিন তার অসুস্থতার খবর ভাগ করতেই স্বাভাবিকভাবেই মন ভালো নেই তার অনুরাগীদের। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন তার দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন।

তার অনুরাগীরাও তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেটাই লিখেছেন কমেন্ট বক্সে।