NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চুল কাটতে রাজি নন জাহ্নবী


খবর   প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২৪, ০৬:৫২ পিএম

চুল কাটতে রাজি নন জাহ্নবী

মা শ্রীদেবীর পথ ধরে অভিনেত্রী হিসেবে বলিউডে নিজের পোক্ত জায়গা করে নিয়েছেন জাহ্নবী কাপুর। চ্যালেঞ্জিং সব চরিত্রে হাজির হয়ে প্রশংসা কুড়াচ্ছেন সবার। চরিত্রের জন্য হাড়ভাঙা শ্রম দিতেও আপত্তি নেই তার। আপত্তি শুধু এক জায়গায়, সেটা হলো চুল!

হ্যাঁ, চুল নিয়ে কোনো আপস করতে রাজি নন জাহ্নবী।

কোনো চরিত্র যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, তার জন্য নিজের চুল বিসর্জন দেবেন না তিনি। জাহ্নবী বলেন, ‘কেউ যদি আমাকে ন্যাড়া চরিত্রে নিতে চায়, তাহলে ন্যাড়া ক্যাপ অথবা ভিএফএক্সের ব্যবহার করতে পারে। চরিত্রের জন্য আমার কাঁধ নড়ে গেছে, রক্তাক্ত হয়েছি, হাড় ভেঙেছি, কত ধরনের যন্ত্রণার মধ্য দিয়ে গেছি। কিন্তু ন্যাড়া হওয়া আমার পক্ষে সম্ভব নয়।

 

 

এই শক্ত আপত্তির মূলে রয়েছে মায়ের প্রতি ভালোবাসা। জাহ্নবী বলেন, “আমার মনে আছে, ‘ধড়ক’ সিনেমার সময় আমি চুল কাটিয়েছিলাম। তখন মা সাফ বলে দিয়েছিলেন, চরিত্রের জন্য যেন চুল না কাটাই। প্রতি তিন-চার দিন পরই তিনি আমার চুলে তেল দিয়ে দিতেন।

আমার চুল নিয়ে তাঁর গর্ব হতো। তাই এই চুল আমি কখনো কাটাব না।’
আজ মুক্তি পেয়েছে জাহ্নবী অভিনীত নতুন সিনেমা ‘উলাঝ’।

 

এই সিনেমার জন্যও চুল কাটানো প্রয়োজন ছিল। তবে পরিচালক সুধাংশু সারিয়ার সঙ্গে একপ্রকার লড়াই করে চুল অক্ষত রেখেছেন অভিনেত্রী।

সিনেমাটিতে জাহ্নবীর সঙ্গে আছেন গুলশান দেবাইয়া, রোশান ম্যাথিউ, আদিল হুসেন, রাজেশ তাইলাং প্রমুখ।