NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

থাইল্যান্ডে পাঁচতারা হোটেলে ছয় বিদেশির মৃতদেহ


খবর   প্রকাশিত:  ২০ জুলাই, ২০২৪, ০১:২৩ এএম

থাইল্যান্ডে পাঁচতারা হোটেলে ছয় বিদেশির মৃতদেহ

থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি বিলাসবহুল হোটেল স্যুটে মঙ্গলবার ভিয়েতনামি বংশোদ্ভূত অন্তত ছয়জনের মৃতদেহ পাওয়া গেছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। সরকারের দেওয়া তথ্য অনুসারে, নিহতদের মধ্যে কয়েকজন ভিয়েতনামি-আমেরিকান।

হোটেলের কর্মীদের ফোন পেয়ে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশকে হোটেলে ডাকা হয়।

স্থানীয় গণমাধ্যমগুলো তাৎক্ষণিকভাবে বলেছিল, পাঁচতারা হোটেল গ্র্যান্ড হায়াত ইরাওয়ান ব্যাংককে গোলাগুলি হয়েছে। কিন্তু পুলিশ বিষয়টি অস্বীকার করে বলেছে, গোলাগুলির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

গণমাধ্যমগুলো এখন বলছে, পুলিশের ধারণা, নিহতদের বিষ প্রয়োগ করা হয়েছিল। তবে এটি নিশ্চিত করা যায়নি এবং তাদের মৃত্যুর কারণ এখনো অজানা।

 

এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তিনি চান না, এই ঘটনা তার দেশের ভাবমূর্তিকে প্রভাবিত করুক বা পর্যটনের ওপর প্রভাব ফেলুক।


 

তিনি আরো বলেন, পুলিশ সন্দেহ করছে, ২৪ ঘণ্টা ধরে মৃতদেহগুলো পড়ে ছিল। তারা কিছু খেয়েছিল কি না, তা নির্ধারণের জন্য ময়নাতদন্ত করা হবে।

এ ছাড়া সপ্তম একজন ভিয়েতনামি এ ঘটনায় জড়িত থাকতে পারে বলেও পুলিশ সন্দেহ করছে। তবে সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।

 

এর আগে থাই পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস পুলিশের উদ্ধৃতি দিয়ে বলেছিল, তিন নারী ও তিন পুরুষ মারা গেছেন। পুলিশের মেজর জেনারেল থিরাদেচ থামসুথি গণমাধ্যমটিকে বলেছেন, প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, নিহতদের বিষ দেওয়া হয়েছিল।