NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা উদীয়মান খেলোয়াড় ইয়ামাল


খবর   প্রকাশিত:  ১৫ জুলাই, ২০২৪, ০৭:৫০ পিএম

টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা উদীয়মান খেলোয়াড় ইয়ামাল

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে স্পেন। আর তাতেই রেকর্ড চতুর্থবার শিরোপা ঘরে তুলল তারা। টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল খেলেছে স্পেন। শিরোপা জয়ের পথে হারিয়েছে একের পর এক জায়ান্টদের।

থেকেছেন অপরাজিত। তাই ব্যক্তিগত পুরস্কারেও তাদের আধিপত্য।

 

টুর্নামেন্টে দারুণ খেলার পুরস্কার হিসেবে ইউরোর সেরা ফুটবলারের খেতাব জিতলেন মিডফিল্ডার রদ্রি। আসরজুড়ে স্পেনের মাঝমাঠকে যেভাবে তিনি নিয়ন্ত্রনে রেখেছেন,দলে যেভাবে প্রভাব রেখেছেন তারই প্রতিদান স্বরূপ টুর্নামেন্ট সেরার স্বীকৃতি।

এই ডিফেন্সিভ মিডডফিল্ডার গোলও করেছেন একটি।

 

আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। আসরে ৪টি অ্যাসিস্টের পাশাপাশি গোলও করেছেন একটি। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে হয়েছিলেন ইউরোর সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

 সেমি-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করে হয়েছেন সবচেয়ে কম বয়সী গোলদাতা। বার্সেলোনার পর দ্বিতীয়বারের মতো সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হলেন এই উইঙ্গার।