NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সালমান-ঐশ্বরিয়ার যে ছবি ব্যাপক আলোড়ন ফেলেছে


খবর   প্রকাশিত:  ১৫ জুলাই, ২০২৪, ০৭:৩১ এএম

সালমান-ঐশ্বরিয়ার যে ছবি ব্যাপক আলোড়ন ফেলেছে

ভারতের শ্রেষ্ঠ ধনী এবং গোটা বিশ্বের ধনকুবেরদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে সম্পন্ন হয়েছে শুক্রবার (১২ জুলাই)। দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অনন্ত আম্বানি। ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের তকমা পাওয়া এই মহা আয়োজনে হাজির ছিল গোটা বিশ্বের তাবড় সব ব্যক্তিত্ব। বলিউড থেকে হলিউড, সব মহাতারকারা হাজির হয়েছিলেন বিয়েতে।

আর এই মহা আয়োজনে দেখা মিলেছে বলিউড মেগাস্টার সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী এশ্বরিয়া রাই বচ্চনেরও।

 

তবে বিয়েবাড়ির একটি ছবি ইন্টারনেটে বেশ তুলকালাম সৃষ্টি করেছে। যে ছবিতে দেখা যাচ্ছে, সালমান খানের হাত ধরে পোজ দিচ্ছেন এশ্বরিয়া রাই বচ্চন। ছবিটি রীতিমতো আলোড়ন ফেলেছে উভয়ের ভক্তদের মাঝে।

বিগত কয়েক বছর ধরে সালমানের সঙ্গে কথা পর্যন্ত বলতে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। আর সে কিনা প্রকাশ্যে সালমান খানের হাত ধরে আছেন?

 

4
সালমান খান ও অর্পিতার আসল ছবিটি (ইনস্টাগ্রাম থেকে নেওয়া)

তবে প্রথমে বিভ্রান্তি সৃষ্টি করলেও পরে জানা যায় ছবিটি আসলে ভূয়া। ছবিটি সম্পূর্ণ ‘এআই জেনারেটেড’ বলে জানা গেছে। এক ভক্ত ছবিটি তৈরি করেছেন।

আসল ছবিটিতে শুধু সালমান ও তার বোন অর্পিতা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছেন। সেটিই এডিট করে ঐশ্বরিয়াকে পাশে বসিয়ে দিয়েছেন সেই ভক্ত। ব্যস, ভাইরাল হয়ে যায় সেই ছবি।

 

নব্বইয়ের দশকের শেষের দিকে শুরু হয়েছিল সালমান খান এবং ঐশ্বরিয়া রাইয়ের প্রেমের গল্প। যা অবশেষে তিক্ত বিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হয়।

তাদের অতীতের সম্পর্কটি আজও বহুল আলোচিত। এখনও ঐশ্বরিয়া-সালমানের নাম একসঙ্গে নিতেই পছন্দ করেন বহু অনুরাগী। যার ফলে দুজনের এডিট করা ছবিই রীতিমতো ঝড় তুলেছে ইন্টারনেটে।