NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘লাগে উরাধুরা’র আরেকটি সাফল্য


খবর   প্রকাশিত:  ১৪ জুলাই, ২০২৪, ০৪:২৪ পিএম

‘লাগে উরাধুরা’র আরেকটি সাফল্য

সিনেমা হলে দাপটের সঙ্গে চলছে রায়হান রাফি নির্মিত ‘তুফান’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ঈদের মুক্তির পরপরই সিনেমা হলে দর্শকের ভিড় দেখা গেছে। ছবি মুক্তির আগেই প্রকাশ পেয়েছিল ‘লাগে উরাধুরা’ গানটি।

গানটি দারুণভাবে পছন্দ করেছেন দর্শক।

 

ইউটিউবে গানের গ্লোবাল তালিকায় উঠেছে ‘তুফান’ সিনেমার আলোচিত গান ‘লাগে উরাধুরা’। সাপ্তাহিক (২৮ জুন থেকে ৪ জুলাই) তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে গানটি। মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টারের দুই আলোচিত গান ‘একপ্রেসো’, ও ‘প্লিজ প্লিজ প্লিজ’-কে ছাড়িয়ে গেছে ঢাকার গানটি।

এ দুই গান রয়েছে যথাক্রমে পঞ্চম ও সপ্তম অবস্থানে। তালিকার শীর্ষে রয়েছে ব্ল্যাকপিংক তারকা লিসার ‘রকস্টার’।

 

মাত্র দুই মাসে এমন সাফল্যে  অভূতপূর্ব। তবে এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় ‘লাগে উরাধুরা’ গানে রিলস তৈরি হয়েছে প্রায় ছয় লাখ।

দুটি ইউটিউব মিলিয়ে গানটি ভিউ ছাড়িয়ে ১০০ মিলিয়ন। এই গানের সাফল্যের নেপথ্যে রয়েছেন প্রীতম হাসান ও অন্তরা রায় চৌধুরী। তারা কণ্ঠ দিয়েছেন গানটিতে।

 

গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, শরিফ উদ্দিন, এবং মিউজিক করেন প্রীতম ও রাজ্জাক দেওয়ান। শাকিবের সঙ্গে গানটিতে পারফরম করেছেন মিমি চক্রবর্তী।

 

গত ঈদে মুক্তি পায় আলফা আই প্রযোজিত ‘তুফান’। শাকিব-মিমি ছাড়াও এতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, নাবিলা, গাজী রাকায়েত প্রমুখ। মুক্তির পঞ্চম সপ্তাহেও ছবিটি দেশের ৭৯টি প্রেক্ষাগৃহের পাশাপাশি পৃথিবীর ১৭টি দেশে রমরমা চলছে। ইতিমধ্যে ‘তুফান’-কে অলটাইম ব্লকবাস্টার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।