NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

শাকিরার কনসার্টের জন্য ফাইনালে হাফ টাইম বেড়েছে ১০ মিনিট


খবর   প্রকাশিত:  ১৪ জুলাই, ২০২৪, ০৪:৩০ পিএম

শাকিরার কনসার্টের জন্য ফাইনালে হাফ টাইম বেড়েছে ১০ মিনিট

আগামী ১৫ জুলাই সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। যেখানে আর্জেন্টিনা তাদের ১৬ তম শিরোপা ঘরে তুলতে চায়, অন্যদিকে কলম্বিয়া উঁচিয়ে ধরতে চায় তাদের দ্বিতীয় শিরোপা। অন্য যেকোন ফাইনালের মতই এটিও হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

যুক্তরাষ্ট্রে আয়োজিত কোপা আমেরিকার ফাইনালে দর্শকদের চাঙা রাখতে মেগা কনসার্টের আয়োজন করেছে আয়োজক কনমেবল।

যেখানে গান পরিবেশন করবেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

 

 হাফ টাইমের বিরতিতে কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে হাফটাইমের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২৫ মিনিট করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামেই হবে শাকিরার কনসার্টটি।

 

এদিকে হাফটাইমের বিরতি বাড়ানোয় চারদিকে কনমেবলের সমালোচনা করছে ভক্তরা। এতে করে খেলার ধারাবাহিকতা নষ্ট হবে দলগুলোর- এমনটাই দাবি করছেন তারা।