NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১২ জুলাই, ২০২৪, ১১:৫৬ পিএম

স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার বাসভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) সাক্ষাৎকালে তারা সংসদীয় মৈত্রী গ্রুপসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।

এসময় শিরীন শারমিন বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরালো করতে ভূমিকা রাখতে পারে।

 

স্পিকার বলেন, একাদশ জাতীয় সংসদের মতো দ্বাদশ জাতীয় সংসদের জন্যও সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হচ্ছে। তিনি বলেন, জাপানের সংসদীয় মৈত্রী গ্রুপের সঙ্গে জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভা সুষ্ঠুভাবে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চতুর্থবারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় শিরীন শারমিনকে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি অভিনন্দন জানান। তিনি বলেন, জাপানের রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে সংসদীয় মৈত্রী গ্রুপ ৩১ জুলাই বাংলাদেশ জাতীয় সংসদ পরিদর্শন ও সভায় অংশগ্রহণ করবেন।

 

এসময় রাষ্ট্রদূতের বিশেষ সহকারীসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।