NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নতুন সিনেমা মুক্তির খবর দিলেন শাকিব খান


খবর   প্রকাশিত:  ১১ জুলাই, ২০২৪, ০৩:৪৯ পিএম

নতুন সিনেমা মুক্তির খবর দিলেন শাকিব খান

ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমা নিয়ে দারুন ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। উপভোগও করছেন সমান তালে। এখন সিনেমাটি চলছে বাংলাদেশ ভারতসহ বেশ কয়েকটি দেশে। এরমধ্যে নতুন সিনেমা মুক্তির খবর দিলেন শাকিব খান।

 

মঙ্গলবার বিকেলে তার আসন্ন নতুন সিনেমা ‘দরদ’ এর লুক পোস্টার প্রকাশ করেন। ক্যাপশনে শুরুতে লিখছিলেন ‘চলো খেলি, সেপ্টেম্বরে বিশ্বব্যাপী লিখে’। তবে সন্ধ্যা নাগাদ পরিবর্তন করেন সেই পোস্টের। লেখেন-এখন সময় নতুন ইতিহাস তৈরীর! তবে কেন এই কারেকশন সেটা স্পষ্ট করেননি শাকিব খান।

 

 

তার এমন চ্যালেঞ্জই বলে দিচ্ছে, প্রিয়তমা, রাজকুমার কিংবা তুফান এর ধারাবাহিকতায় খুব ভালোভাবেই ‘দরদ’-এও প্রস্তুতি নিয়ে ফিরছেন! পোস্টারে সাদামাটা শাকিবের উপস্থিতি থাকলেও ইতিমধ্যে টিজারে দুর্দান্ত এক শাকিবের দেখা পেয়েছেন দর্শক!

গেল মাসে প্রকাশিত হয়েছে প্রতীক্ষিত ছবি ‘দরদ’ এর টিজার! প্রায় দেড় মিনিটের টিজারে বহুরূপী শাকিব খানকেই দেখা গেছে! কখনো একেবারে ছাপোষা মানুষ, আবার কখনো বা ভয়ংকর এক রহস্য পুরুষ!

টিজার বলছে, সাইকো থ্রিলার ঘরানার ছবি হতে যাচ্ছে অনন্য মামুনের ছবি ‘দরদ’। পাশাপাশি শাকিবের সাথে বলিউডের সোনাল চৌহানের আছে ভরপুর রোমান্স! সেই আভাসও আছে টিজারে! সঙ্গে দুর্দান্ত অ্যাকশন। মনে করা হচ্ছে, কমার্শিয়াল হিট হতে ফুল প্যাকেজ ছবি হতে যাচ্ছে ‘দরদ’!

সদ্যই ছবির পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে ‘দরদ’ মুক্তি দিতে যাচ্ছেন। গেল রবিবার সকালে কলকাতার হোটেলে শাকিব খানের সঙ্গে দেখা করেন অনন্য মামুন।

পরে শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে জানান, ১৫ জুলাই থেকে ‘দরদ’ ছবির প্রমোশন শুরু করবেন। বাংলাদেশের পাশাপাশি বিশ্ব বাজারে ভালো কিছু করাই ‘দরদ’ সংশ্লিষ্টদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যে বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন। সেই দর্শক ধরা অন্যতম টার্গেট আছে।

 

অনন্য মামুন বলেন, দুই মাস দরদের প্রোমোশনে নতুন চমক থাকবে।

শাকিবিয়ানদের নিয়ে প্রথম কোন বড় আয়োজন হবে। সেখানে জানানো হবে সেপ্টেম্বর মাসের কোন তারিখ ‘দরদ’ প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একযোগে মুক্তি পাবে।