NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ভারি বর্ষণে বিপর্যস্ত মুম্বাই


খবর   প্রকাশিত:  ১০ জুলাই, ২০২৪, ০৬:২৮ এএম

ভারি বর্ষণে বিপর্যস্ত মুম্বাই

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে ভারি বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত রবিবার দিবাগত রাত ১টা থেকে গতকাল সোমবার সকাল ৭টা পর্যন্ত শহরটির কয়েকটি এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বর্ষণে শহরটিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরতলির ট্রেন পরিষেবাগুলো বিপর্যস্ত হয়েছে।

 

এ ছাড়া মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ধশতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মুম্বাইয়ের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারি বৃষ্টির পর শহরটিতে লোকদের কোমরসমান পানির মধ্য দিয়ে হেঁটে যেতে এবং গাড়িগুলোকে জলাবদ্ধ রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, জমে থাকা পানি সরানোর জন্য বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশনের পক্ষ থেকে ৪৬১টি মোটর পাম্প ও রেলের পক্ষ থেকে ২০০টি পাম্প চালানো হচ্ছে।

মধ্য ও হারবার লাইনে আপাতত ট্রেন চলাচল শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি সামাল দিতে শহরের বিভিন্ন জায়গায় সাতটি পাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

 

এনডিটিভি আরো জানিয়েছে, মঙ্গলবার মুম্বাই, রত্নাগিরি, রায়গড়, সাতারা, পুনে ও সিন্ধুদুর্গ জেলার জন্য রেড অ্যালার্ট এবং থানে ও পালঘরের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

মুম্বাই, থানে, নভি মুম্বাই, পানভেল, পুনে এবং রত্নাগিরি-সিন্ধুদুর্গের গ্রামীণ এলাকার স্কুল ও জুনিয়র কলেজগুলোও বন্ধ থাকবে।