NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যেভাবে চমককে চমকে দিলেন স্বামী


খবর   প্রকাশিত:  ১০ জুলাই, ২০২৪, ০৬:২৯ এএম

যেভাবে চমককে চমকে দিলেন স্বামী

জুনের ২১ তারিখ হঠাৎ করেই বিয়ের খবর দেন ছোট পর্দার অভিনেত্রী ‍রুকাইয়া জাহান চমক। তার বর আজমান নাসির। বিয়ের পর থেকে নানা ধরনের আলোচনা শুরু হয় দুজনকে নিয়ে। প্রকাশ পায় স্বামী আগের বিয়ের খবর।

পাশাপাশি চমকের আগের বিয়ের গুঞ্জনও শোনা যায়।

 

খবর প্রকাশের পর চকমের স্বামী ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে চমকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। পাশাপাশি আগের বিয়ের খবর গোপন করার জন্য দুঃখ প্রকাশ করেন।

তবে এসব নিয়ে চমকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

তবে এসব ঘটনার রেশ না কাটতেই চলে এসেছে অভিনেত্রী চমকের জন্মদিন। জন্মদিন ঘিরে উচ্ছ্বসিত নতুন এই দম্পতি। গতকাল রাতেই জন্মদিন উপলক্ষে স্বামী নাসির দিয়েছেন এক অন্য রকম সারপ্রাইজ।

 

রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনের সড়কে একটি বিলবোর্ডে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নাসির। সাধারণত এসব বিলবোর্ড কমার্শিয়াল কাজে ব্যবহার করা হয়। তবে নাসির চেয়েছেন স্ত্রীর জন্মদিনে ভিন্ন কিছু করতে। যে কারণে রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি বড় বিলবোর্ডে চমকের বেশ কিছু ছবি ব্যবহার করে জন্মদিনের সারপ্রাইজ দিয়েছেন তিনি।

স্বামীর কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে বেশ উচ্ছ্বসিত চমক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কিছু ছবিতে দেখা মিলল সেই চিত্র। যেখানে বিলবোর্ডে চমকের ছবি ও অভিনেত্রীর সামনে জন্মদিনের কেক দেখা গেছে। এ সময় তার স্বামী নাসিরও পাশেই ছিলেন।