NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বিমানবাহিনী প্রধানকে পরানো হলো র‌্যাংক ব্যাজ


খবর   প্রকাশিত:  ০৮ জুলাই, ২০২৪, ০৫:৫৬ পিএম

বিমানবাহিনী প্রধানকে পরানো হলো র‌্যাংক ব্যাজ

বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার চিফ মার্শাল র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে। রবিবার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে এ র‌্যাংক ব্যাজ পরানো হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তাকে ব্যাজটি পরিয়ে দেন ।

র‌্যাংক-ব্যাজ পরিধানের পর নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সামরিক সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

এর আগে ২৬ মার্চ এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে বিমান বাহিনীর নতুন প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১১ জুন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব পালন শুরু করেন। হাসান মাহমুদ বিদায়ী বিমানবাহিনী প্রধান ‘এয়ার চিফ মার্শাল’শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হয়েছেন।