NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

দাবার আসরেই চির বিদায় গ্র্যান্ডমাস্টার জিয়ার


খবর   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৪, ০৬:০৬ এএম

দাবার আসরেই চির বিদায় গ্র্যান্ডমাস্টার জিয়ার

বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ড। শুক্রবার বিকেলে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান খেলছিলেন আরেক গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে। এই ম্যাচ খেলতে খেলতেই হঠাৎ করে লুটিয়ে পড়েন জিয়া। দ্রুত তাকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসকরা গ্র্যান্ডমাস্টার জিয়াকে মৃত ঘোষণা করেন।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনামুল হোসেন রাজীব।

 

১২তম রাউন্ডের ম্যাচটি শুরু হয়েছিল বিকেল ৩টায়। খেলা প্রায় আড়াই ঘন্টার চলার পর হঠাৎ করেই লুটিয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরাও দ্রুতই চিকিৎসা শুরু করেন।

তবে অনেকক্ষণ ধরেই তার কোনো পালসই খুঁজে পান না তারা। এরপর জানান, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জিয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন ৫০ বছর বয়সী এই দাবাড়ু।

 

তাঁর মৃত্যুতে শোক নেমে এসেছে ক্রীড়াঙ্গনে।

হাসপাতালে সতীর্থ অনেকেই ভিড় করছেন। আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হাসপাতাল থেকে বলেছেন, ‘হাসপাতালে জিয়া ভাইকে আনা হয়েছে অনেক সময় হলো। ডাক্তাররা আগেই মৃত ঘোষণা করেছেন। তবে ভাবীর মন তো আর মানছে না।’ নিয়াজ মোর্শেদের পর ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হন জিয়া।
মৃত্যুকালে স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন তিনি। তাঁর ছেলে তাহসিন তাজওয়ারও একজন দাবাড়ু।