NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মেসির ফেরার বিষয়ে যা বললেন স্কালোনি


খবর   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ০৭:২৫ এএম

মেসির ফেরার বিষয়ে যা বললেন স্কালোনি

পেশিতে চোট পাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামা হয়নি লিওনেল মেসির। দলের অধিনায়কের অভাব অবশ্য বুঝতে দেননি ম্যাচের জোড়া গোলদাতা লাউতারো মার্তিনেজ। তবে আগামীকাল শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচে নিশ্চিতভাবে অধিনায়ককে দলে চাইবে আর্জেন্টিনা।

কেননা নক আউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে পা হড়কালেই বাড়ির পথ ধরতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

এখন কথা হচ্ছে কোয়ার্টার ফাইনালের ম্যাচে খেলতে পারবেন তো মেসি? গতকাল দলের সঙ্গে অনুশীলন করলেও কোচ লিওনেল স্কালোনির কথায় এখন পর্যন্ত নিশ্চিয়তা পাওয়া যায়নি ম্যাচে খেলবেন অষ্টমবারের ব্যালন ডি অরজয়ী।

 

মেসিকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান স্কালোনি। গতকাল আর্জেন্টাইন কোচ বলেছেন,‘মেসির বর্তমান পরিস্থিতি নিয়ে এখনো কথা হয়নি। কারণ আমি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাই।

আজ অনুশীলনের আগে তার সঙ্গে কথা বলব। তারপর আমরা সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত যেহেতু তার সঙ্গে কথা হয়নি তাই আগামীকাল কি হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে।’

 

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে এখন পর্যন্ত দুর্দান্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা।

গ্রুপ পর্বের তিন জয়ই তার প্রমাণ। ‘এ’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে। আগামীকাল শেষ আটে আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ ইকুয়েডর।