NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

উরুগুয়েকে হুমকি দিয়ে রাখলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার


খবর   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ০৪:৪৮ এএম

উরুগুয়েকে হুমকি দিয়ে রাখলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার

গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে পা রেখেছে ব্রাজিল। নকআউটে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট উরুগুয়ে। কিন্তু তাদের নিয়ে ভাবছেনই না ব্রাজিলের লেফট ব্যাক ওয়েনডেল। সেমিতে উঠার লড়াইয়ে প্রতিপক্ষকে হুমকি দিয়েছেন এই ডিফেন্ডার।

 

গ্রুপ পর্বে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে হতাশ ভক্ত সমর্থকেরা। শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। শেষ ম্যাচে এমন পারফরম্যান্সে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দরিভালের শিষ্যরা। তবে সেখানে আশার কথা জানিয়েছেন ওয়েনডেল।

কোয়ার্টার-ফাইনালে নিজেদের আসল শক্তি দেখানোর প্রত্যয় জানিয়ে সমর্থকদের উদ্দেশ্যে এই ডিফেন্ডারের ভাষ্য, ‘আপনারা ব্রাজিলিয়ান ফুটবলের শক্তি দেখতে পাবেন। আমরা খুব শক্তিশালী প্রতিপক্ষের প্রত্যাশা করছি, কিন্তু তারাও (উরুগুয়ে) ব্রাজিল ফুটবলের শক্তি দেখতে পাবে।’

 

নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশ নন পোর্তোর এই ডিফেন্ডার। গ্রুপ পর্বে অপরাজিত থাকাকেই বড় করে দেখছেন তিনি, ‘গ্রুপ পর্বে আমরা একটি ম্যাচ জিতেছি এবং দুটি ম্যাচ ড্র করেছি ।

টুর্নামেন্টে এখনো অপরাজিত রয়েছি আমরা। আমরা উরুগুয়ে কিংবা অন্য যেকোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে প্রস্তুত।’

 

এদিকে উরুগুয়ের বিপক্ষে দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে। দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি।

আগামী রবিবার (৭ জুলাই) লাস ভেগাসে বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে উরুগুয়ে ও ব্রাজিল।