NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জামিনে ছাড়া পেয়ে দুধ দিয়ে গোসল করলেন টিকটকার মামুন


খবর   প্রকাশিত:  ০৪ জুলাই, ২০২৪, ১২:৪০ এএম

জামিনে ছাড়া পেয়ে দুধ দিয়ে গোসল করলেন টিকটকার মামুন

লায়লার করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন সোমবার (১ জুলাই)। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে জামিন আদেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মাজেদুর রহমান (সোহাগ) জামিনের বিষয় নিশ্চিত করে বলেন, মামলার বাদী লায়লা জামিনের বিরোধীতা করলেও আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিন আদেশ দিয়েছেন।

1
দুধ দিয়ে গোসল করল টিকটকার মামুন

এদিকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেন প্রিন্স মামুন।

এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। যেখানে দেখা যায়, ছোট চুলে জেলখানা থেকে বের হয়েই মামুন তার মাকে সালাম করেন। আর এরপরই তাকে দুধ দিয়ে গোসল করতে দেখা যায়। ছেলে মামুনের মাথায় দুধ ঢেলে দিচ্ছিলেন মা নিজেও।

 

গত ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। মামলার পরদিন রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে। গত ১১ জুন রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত।