NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

এসএসসি পরীক্ষা ১৩ দিনে শেষ করতে চায় আন্তঃশিক্ষা বোর্ড


খবর   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৬ এএম

এসএসসি পরীক্ষা ১৩ দিনে শেষ করতে চায় আন্তঃশিক্ষা বোর্ড

ঢাকা: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রস্তুত করেছে আন্তঃশিক্ষা বোর্ড। এই সময়সূচি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, সময়সূচিতে ১৩ দিনের মধ্যে পরীক্ষা শেষ করার প্রস্তাব করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ১ অক্টোবর লিখিত পরীক্ষা শেষ করার প্রস্তাব করা হয়। পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বোর্ডের কর্মকর্তারা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে গ্যাপ কমিয়ে স্বল্প সময়ে পরীক্ষা শেষ করতে সূচি তৈরি করা হয়েছে। এখন মন্ত্রণালয় অনুমোদন দিলেই চূড়ান্ত হবে।

সাধারণত ফেব্রুয়ারির শুরুর দিকে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা নেয়া হতো। তবে এ বছর করোনার কারণে প্রথম দফা এবং বন্যার কারণে দ্বিতীয় দফা এই দুই পাবলিক পরীক্ষা পিছিয়ে যায়। গত ১৯ জুন থেকে এসএসসি শুরু হওয়ার কথা ছিল।

এসএসসি পরীক্ষা মধ্য সেপ্টেম্বরে এবং এইএসসি পরীক্ষা নভেম্বরের শুরুতে নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

১৭ জুলাই এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আগস্টের মাঝামাঝি একটা বড় বন্যার আশঙ্কা রয়েছে। দক্ষিণাঞ্চলে বন্যার একটা শঙ্কা দেখা দিয়েছে। সে কারণে আমরা আগস্ট বাদ দিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরু করতে যাচ্ছি।

শিক্ষামন্ত্রী বলেন, দুই মাস পিছিয়ে যাওয়ায় পরীক্ষার সময়সূচিতে গ্যাপ কমানোর ক্ষেত্রে পরিবর্তন আসবে। যতটুকু কম সময়ের মধ্যে পরীক্ষা নেয়া যায় আমরা সেই চেষ্টা করব। তবে শিক্ষার্থীদের যেন কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখব।

পরীক্ষার সিলেবাসের কোনো পরিবর্তন আসছে কি না- প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ১৯ জুন যেভাবে হওয়ার কথা ছিল সেই সিলেবাসেই পরীক্ষা নেয়া হবে।