NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ভারতের বিশ্বকাপ জয়ে নিরাবতা ভাঙলেন ধোনি


খবর   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৪, ০৩:১৭ এএম

ভারতের বিশ্বকাপ জয়ে নিরাবতা ভাঙলেন ধোনি

দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। সব মিলিয়ে ১৩ বছর পর বিশ্বকাপ ও ১১ বছর পর আইসিসির কোনো ট্রফি জিতল দেশটি। দলের এমন সাফল্যে ৫১ সপ্তাহের নিরবতা ভাঙলেন ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় দেখাই যায় না ধোনিকে।

নিস্ক্রিয় হয়ে পড়েছেন তিনি। রোহিতের দল বিশ্বকাপ জেতার পর ইনস্টাগ্রামে ধোনি লিখেছেন, 'বিশ্ব চ্যাম্পিয়ন ২০২৪। আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। শান্ত থেকে, বিশ্বাস ধরে রেখে তোমরা যা করেছ, সাবাস।
দেশের সব দর্শক, সারা দুনিয়ায় থাকা সব ভারতীয়দের পক্ষ থেকে বিশ্বকাপ ঘরে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। অভিনন্দন। জন্মদিনের অমূল্য উপহারের জন্য ধন্যবাদ।'

 

২৯ জুন কোনোভাবেই ধোনির জন্মদিন নয়।

এই উইকেটরক্ষক-ব্যাটারের জন্মদিন আগামী ৭ জুলাই। জন্মদিনের আগেই ভারতের বিশ্বকাপ জয়টি নিজের জন্মদিনের উপহার হিসেবে নিচ্ছেন তিনি। 

 

২০০৭ সালে এই ধোনির হাত ধরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। তাঁর নেতৃত্বেই ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও ঘরে তোলে ভারত। তাঁর বিদায়ের পর বৈশ্বিক আসরের আর কোনো শিরোপা জিততে পারছিল না ভারত।

অবশেষে ঘুচেছে সেই খরা।