NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শত কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পলায়ন, অবশেষে গ্রেপ্তার প্রাণনাথ


খবর   প্রকাশিত:  ০৭ জুলাই, ২০২৪, ১০:০২ পিএম

শত কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পলায়ন, অবশেষে গ্রেপ্তার প্রাণনাথ

গ্রাহকদের সঞ্চয়কৃত শত কোটি টাকা আত্মসাৎ করে সপরিবারে পালিয়ে যাওয়া সাতক্ষীরার প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) ভোরে পুরাতন সাতক্ষীরা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার প্রাণনাথ দাস সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের মৃত জুড়ন দাসের ছেলে।  

জানা যায়, গ্রাহকের শত কোটি টাকা লোপাট করে সপরিবারে পালিয়ে ভারতে চলে যান প্রাণনাথ।

সেখানে গিয়ে পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশের হাতে আটক হন তিনি। ভারতে দীর্ঘ তিন মাস জেল খাটার পর সম্প্রতি দেশে ফেরেন। খবর পেয়ে শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর থানা পুলিশ। প্রাণনাথ দাসকে গ্রেপ্তারের খবর পেয়ে শত শত গ্রাহককে থানা চত্বরে ভিড় জমাতে দেখা যায়।

 

বিভিন্ন সূত্রের তথ্য মতে, প্রাণনাথ দাস ২০০২ সালে রূপালী ব্যাংক লাইফ ইন্সুরেন্স নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জেলা ও জেলার বাইরের বেশ কিছু মানুষের টাকা আত্মসাৎ করেন। এরপর ২০১২ সালে ১২১ নম্বর সমবায় রেজিস্ট্রেশন মূলে প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি খোলেন। 

সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিজের স্ত্রী ইতি রানী বিশ্বাস, সাধারণ সম্পাদক হিসেবে বড়ভাই বিশ্বনাথ দাসকে নিযুক্ত করে গত ১০ বছরে ডিপিএস ও ফিক্সড ডিপোজিটের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা আত্মসাৎ করেন। 

আত্মসাৎকৃত টাকা দিয়ে তিনি পুরাতন সাতক্ষীরায় বাড়িসহ গাভায় চার বিঘা জমি, সদূরডাঙিতে দুটি বাড়ি, বুধহাটায় দুটি অফিস, মুন্সিপাড়ায় চার শতক জমি ও পুরাতন সাতক্ষীরায় দুটি শোরুম খোলেন।

 

 

জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে প্রাণনাথ সাতক্ষীরা মন্দির সমিতির সাংগঠনিক সম্পাদক, বাস মলিক সমিতির সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের সম্মানজনক পদ লাভ করেন।  

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিদুল ইসলাম বলেন, ‘গ্রাহকের শত কোটি টাকা নিয়ে পলাতক প্রাণনাথকে আটক করা হয়েছে। আমাদের কাছে তার বিরুদ্ধে অভিযোগ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’