NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

সংসদে রচনার হাত থেকে ফোন নিয়ে যা করলেন রাহুল গান্ধী


খবর   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৪, ১২:১৩ পিএম

সংসদে রচনার হাত থেকে ফোন নিয়ে যা করলেন রাহুল গান্ধী

প্রথমবারের মতো ভারতের সংসদে নাম লেখালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। এবার লোকসভা ভোটে হুগলি থেকে জিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অভিনেত্রী। আর প্রথমবারের মতো সংসদে যেতেই দারুণ এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন রচনা। আর সেই মিষ্টি অভিজ্ঞতা শেয়ার করলেন ভক্তদের সঙ্গে।

 

সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিতেই এখন দিল্লিতে নায়িকা। রচনা জানান, সংসদ ভবনে নিজের ছবি তুলতে ব্যস্ত ছিলেন তিনি। হঠাৎ করেই সামনে হাজির রাহুল গান্ধী। বিরোধীদলীয় নেতা সামনে এসে রচনার হাত থেকে ফোন নিয়ে নিজেই সেলফি তুললেন অভিনেত্রীর সঙ্গে!

1
রচনার সঙ্গে সেলফি তুললেন রাহুল গান্ধী

লোকসভার বিরোধীদলীয় নেতা হিসেবে যাত্রা শুরু করেছেন রাহুল।

তাঁর আচরণে মুগ্ধ রচনা। লোকসভা অধিবেশনের তৃতীয় দিন রাহুল গান্ধীর সঙ্গে সেলফি পোস্ট করেন অভিনেত্রী। জানান, সংসদের ভেতরে নিজের একটি ছবি তুলছিলেন তিনি। রাহুল এগিয়ে এসে বললেন, ‘আমি তোমার ছবি তুলে দিচ্ছি।
’ 

 

ব্যক্তিগত স্তরে রাহুল গান্ধীকে চেনেন না রচনা। তবে প্রথম সাক্ষাতে তাকে ভীষণ মাটির মানুষ বলে মনে হয়েছে তৃণমূল সংসদ সদস্যের।

তবে সংসদ ভবনে জমিয়ে ফটোসেশন চললেও কাজ নিয়ে কোনো রকম সমঝোতা নয় বলেই জানালেন রচনা। অভিনেত্রী বলেন, ‘শুধু ছবি তুললে হবে না। কাজটা করতে হবে।

সংসদে কথা বলতে হবে। যাতে হুগলির সমস্যার সমাধান হয়। সাহায্য কতটা পাব, জানি না! কিন্তু আওয়াজ তুলতে হবে।’