NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ক্যাসিনোয় ৪০ লাখ ডলার জিতে অতিরিক্ত উত্তেজনায় মৃত্যু


খবর   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৪, ১২:০৯ এএম

ক্যাসিনোয় ৪০ লাখ ডলার জিতে অতিরিক্ত উত্তেজনায় মৃত্যু

সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোয় ৪০ লাখ ডলার জিতে অতিরিক্ত উত্তেজনায় কার্ডিয়াক অ্যারেস্ট হয় এক ব্যক্তির। ক্যাসিনো ডট ওআরজির দেওয়া তথ্য অনুযায়ী, পরে ওই ব্যক্তির জ্ঞান ফেরে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি মারা যান।  

এক্স হ্যান্ডলে গিডি ট্রাফিক নামে এক ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ক্যাসিনোতে ৪০ লাখ ডলার জেতার পর এক ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

 

 

ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ৪০ লাখ ডলার জিতে অসুস্থ হয়ে পড়েছেন। অনেকে তাকে ঘিরে রেখেছেন। তাদের অনেককে দৃশ্যত আতঙ্কিত মনে হচ্ছিল। ক্যাসিনোর কর্মী ও ঘিরে থাকা মানুষদের কাছে সাহায্য চাচ্ছেন ওই ব্যক্তির সঙ্গে থাকা এক নারী।

 

তবে ঘটনার দিন-তারিখ স্পষ্ট নয়। গত ২৫ জুন শেয়ার করা ভিডিওটি ২০ হাজারের বেশি বার দেখা হয়েছে। ব্যবহারকারীরা এ নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।