NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

রাহুলই লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন


খবর   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৪, ১২:০৯ এএম

রাহুলই লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন

ভারতের অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। গতকাল মঙ্গলবার রাতে দিল্লিতে বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন, কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী লোকসভার প্রটেম স্পিকারকে চিঠি লিখে জানিয়েছেন, রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা পদে মনোনীত করা হয়েছে।

‘ইন্ডিয়া’র বৈঠকে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টিসহ বিরোধী জোটের বিভিন্ন দলের প্রতিনিধিরা হাজির ছিলেন।

সেখানে আজ বুধবারের স্পিকার নির্বাচনে শাসক শিবিরের প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস সাংসদ কে সুরেশকে প্রার্থী করার বিষয়েও সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এর আগে গত ৮ জুন দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে আনুষ্ঠানিকভাবে রাহুলকে লোকসভার দলনেতা করার প্রস্তাব গৃহীত হয়েছিল। ২০১৪ সালে ৪৪ এবং ২০১৯-এ ৫২টি আসনে জেতা কংগ্রেস এবার লোকসভা নির্বাচনে ৯৯টি আসন জিতে ‘প্রধান বিরোধী দল’-এর মর্যাদা পুনরুদ্ধার করেছে। এক দশক পরে লোকসভায় ফিরতে চলেছে ‘বিরোধী দলনেতা’ পদ।

 

ফলে লোকসভায় কংগ্রেসের দলনেতা হলে রাহুল ‘বিরোধী দলনেতা’ হবেন। এবারের লোকসভা ভোটে কেরালার ওয়েনাড় ও উত্তর প্রদেশের রাইবেরিলি দুটি আসন থেকেই সাড়ে তিন লাখের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন রাহুল।