NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

টানা তিন ম্যাচে গোলশূন্য রোনালদো, পর্তুগালকে হারিয়েছে জর্জিয়া


খবর   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৪, ১২:০৯ এএম

টানা তিন ম্যাচে গোলশূন্য রোনালদো, পর্তুগালকে হারিয়েছে জর্জিয়া

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে ২-০ গোলে হারিয়েছে জর্জিয়া। প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশীপে খেলতে এসে শেষ ষোলোতে উঠে ইতিহাস রচনা করলো তারা।

আগেই শেষ ষোলো নিশ্চিত ছিল পর্তুগালের। যে কারণে কোচ রবার্তো মার্টিনেজ পরীক্ষা-নিরীক্ষা করতে  মাঠে নামাননি সেরা খেলোয়াড়দের।

অন্যদিকে শেষ ষোলোতে যেতে জয় ছাড়া কোনো উপায় ছিল না জর্জিয়ার। পর্তুগালের মতো দলের বিরুদ্ধে নামলেও তারা যে আক্রমণাত্মক ফুটবল খেলবে তা ম্যাচের শুরুতেই বুঝিয়ে দেয় তারা। ২ মিনিটের মাথায় পর্তুগালের ডিফেন্ডার আন্তোনিয়ো সিলভার ভুল পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করে জর্জিয়াকে এগিয়ে দেন নাপোলির মিডফিল্ডার কাভিচা কাভারেসখেলিয়া।

 

গোল শোধ করতে মরিয়া উঠে পর্তুগাল।

১৭ মিনিটের মাথায় প্রায় ৩০ গজ দূর থেকে নেয়া রোনালদোর ফ্রি কিক আটকে দেন জর্জিয়ার গোলরক্ষক। ২৩ মিনিটে পালিনহার শটও রুখে দেন গোলরক্ষক। ম্যাচের ২৮ মিনিটে ডি-বক্সে রোনালদোর জার্সি টেনে ধরলেও পেনাল্টি দেননি রেফারি। প্রতিবাদ জানাতে গেলে উল্টো তাকে হলুদ কার্ড দেখানো হয়।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় জর্জিয়া।

 


বিরতি থেকে ফিরে আক্রমণ বাড়ায় রোনালদোরা। কিন্তু ৫০ মিনিটে আবারও গোলের সুযোগ পায় জর্জিয়া। তবে এবার সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কাভারেসখেলিয়া। তিন মিনিট পরেই আবার ভুল করেন সিলভা।

লোকাসভিলিকে বক্সে ফাউল করেন তিনি। ভার দেখে রেফারি পেনাল্টি দেন। এ বার গোল করতে ভুল করেনি জর্জিয়া। ঠান্ডা মাথায় ২-০ করেন মাকুতাদজে।

 

৬৫ মিনিটে রোনালদোর বদলি হিসেবে গনচালো রামোসকে নামান কোচ। কোচের সিদ্ধান্ত মানতে পারেননি তিনি। বোঝা যাচ্ছিল, যথেষ্ট বিরক্ত হয়েছেন তিনি। শেষ দিকে কিছু গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেনি ২০১৬ চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ২-০ গোলে জেতে তৃতীয় হয়ে পরের রাউন্ডে উঠলো জর্জিয়া।

শেষ ষোলোতে আগামী ২ জুলাই স্লোভেনিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল