NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

এমবাপ্পে ফিরলেন, গোল করলেন তবে জেতাতে পারেননি ফ্রান্সকে


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৪, ০১:০৭ এএম

এমবাপ্পে ফিরলেন, গোল করলেন তবে জেতাতে পারেননি ফ্রান্সকে

ফিরেই গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। অস্ট্রিয়ার বিপক্ষে পাওয়া নাকের চোটের জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেননি তিনি। পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই একাদশে ছিলেন। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে।

এতে তাঁর সঙ্গে তাঁর দলেরও গোলখরা কাটে। তবে জয় পায়নি ফ্রান্স।

 

৭৯ মিনিটে পোল্যান্ড পেনাল্টি পেলে রবের্ত লেভানদোস্কি সমতা ফেরান। পরে আর কোনো দল জালের দেখা না পেলে ১-১ ড্রতে শেষ হয় ম্যাচ।

১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সরাসরি শেষ ষোলোতে ফ্রান্স। কিন্তু বিদায় নিশ্চিত হয়ে গেছে পোল্যান্ডের। 'ডি' গ্রুপে ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট তাদের।  

 

এই গ্রুপের আরেক ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-৩ গোলের ব্যবধানে নাটকীয় জয় পেয়েছে অস্ট্রিয়া।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডের টিকিট পেল দলটি। 

 

৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট পাওয়া নেদারল্যান্ডস অবশ্য বাদ পড়েনি। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মিলিয়ে মোট ১২ দলের সঙ্গে তৃতীয় হওয়া সেরা চার দল যাবে শেষ ষোলোতে। এখন পর্যন্ত তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সব চেয়ে সুবিধাজন অবস্থানে আছে ডাচরা।