NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আমাদের ১৭০ রান করা দরকার ছিল: শান্ত


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৪, ০৩:১০ পিএম

আমাদের ১৭০ রান করা দরকার ছিল: শান্ত

নিজেদের ইনিংসে শুরুটা ভালো করলেও শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশ। চ্যালেঞ্জিং পুঁজি গড়ার পথে হাঁটতে থাকা বাংলাদেশ থেমে গেছে ১৪০ রানে। অল্প রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই মারকুটে খেলতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড।

তবে ম্যাচ চলাকালীন দুইবার হানা দেয় বৃষ্টি। প্রথমবার বৃষ্টি থামলেও দ্বিতীয়বারের পর আর খেলা শুরু করা যায়নি। রান তোলায় এগিয়ে থাকার কারণে ডাকওয়ার্থ লুইস বা ডিএলএস মেথডে ২৮ রানের জয় নিয়ে সুপার এইট পর্ব শুরু করেছে অস্ট্রেলিয়া।

 

ম্যাচে শেষে নিজেদের ফিনিশিং ভালো না হওয়ার আক্ষেপ করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি মনে করেন, বাংলাদেশের অন্তত ১৭০ রান করা দরকার ছিল। তাহলে অসিদের বিপক্ষে জয়ের সম্ভাবনা থাকতো।

শান্ত বলেন, ‘উইকেট ভালোই দেখাচ্ছিল। একটু ধীরগতির ছিল। কিন্তু আমাদের ১৭০ রান করা উচিত ছিল, যেটা আমি অনুভব করেছি। এমন দলের বিপক্ষে আপনাকে কিছু কৌশল অবলম্বন করে খেলতে হবে। যেমন, আমরা রিশাদকে ৪ নম্বরে তুলেছি। আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছিলাম।’

 

চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো রান পেয়েছেন শান্ত। আজ অসিদের বিপক্ষে ৩৬ বলে ৪১ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক।

 

এ বিষয়ে শান্ত বলেন, ‘দায়িত্ব নেওয়া উপভোগ করছি এবং আমি এটি করতে পছন্দ করি। এখন পর্যন্ত ঠিক আছে। আশা করি, সামনের ম্যাচে (ভারতের বিপক্ষে ম্যাচে) আরও অবদান রাখতে পারবো। আমি মনে করি, আজ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে, টপঅর্ডার কিছু রান পেয়েছে। আমরা শেষ কয়েক ম্যাচে রান করতে পারছিলাম না।’