NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

শীর্ষস্থান হারালো মাইক্রোসফট, বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এখন এনভিডিয়া


খবর   প্রকাশিত:  ২১ জুন, ২০২৪, ০১:২৮ এএম

শীর্ষস্থান হারালো মাইক্রোসফট, বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এখন এনভিডিয়া

অ্যাপল-মাইক্রোসফটকে হটিয়ে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এখন এনভিডিয়া। তাদের শেয়ারের দাম গত মঙ্গলবার (১৮ জুন) ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হয়ে ওঠে যুক্তরাষ্ট্র-ভিত্তিক চিপ নির্মাতা সংস্থাটি।

চলতি মাসের শুরুর দিকেই বাজারমূল্যের হিসাবে অ্যাপলকে ছাড়িয়ে গিয়েছিল এনভিডিয়া। গত মঙ্গলবার এর শেয়ারের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৩৬ ডলারে পৌঁছায়। এর ফলে টেক জায়ান্ট মাইক্রোসফটের চেয়েও দামি কোম্পানি হয়ে ওঠে তারা।

 

বর্তমানে এনভিডিয়ার বাজারমূল্য ৩ লাখ ৩৪ হাজার কোটি মার্কিন ডলার, যা চলতি বছরের শুরুর দিকে থাকা দামের তুলনায় প্রায় দ্বিগুণ। তাদের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের বর্তমান বাজারমূল্য ৩ লাখ ৩২ হাজার কোটি ডলার এবং অ্যাপলের বাজারমূল্য ৩ লাখ ২৯ হাজার কোটি ডলার।

 

সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। এ ধরনের যন্ত্রে ব্যবহৃত চিপকে ‘প্রযুক্তি খাতের নতুন সোনা বা তেল’ বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা। এ ধরনের চিপের চাহিদা বাড়ার কারণেই এনভিডিয়ার শেয়ারের দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

 

এই খাতে আরও প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন এনভিডিয়ার টেলিযোগাযোগ ব্যবসা উন্নয়নের গ্লোবাল হেড ক্রিস পেনরোজ। সম্প্রতি
কোপেনহেগেনে একটি অনষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেছেন, জেনারেটিভ এআই যাত্রা বিশ্বজুড়ে ব্যবসা এবং টেলিযোগাযোগকে সত্যিই বদলে দিচ্ছে। আমরা এর প্রারম্ভিক পর্যায়ে রয়েছি।