NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মার্কিন পপ তারকা জাস্টিন টিম্বারলেক গ্রেফতার


খবর   প্রকাশিত:  ২১ জুন, ২০২৪, ০১:২৮ এএম

মার্কিন পপ তারকা জাস্টিন টিম্বারলেক গ্রেফতার

মার্কিন পপ তারকা ও অভিনেতা জাস্টিন টিম্বারলেককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ জুন) রাতে তাকে নিউইয়র্কের স্যাগ হার্বারে পুলিশি হেফাজতে নেওয়া হয়। বিবিসির সংবাদে এ তথ্য জানা গেছে।

সংবাদ সূত্রে জানা যায়, ওই অঞ্চলের একটি হোটেলে বন্ধুর সঙ্গে দেখা করতে যান গায়ক। রাত সাড়ে বারোটার দিকে নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। গাড়ি চালাতে শুরু করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। আর তাতেই বিপত্তি ঘটে। ট্র্যাফিক সিগন্যাল না মানার কারণে ঘটনাটি নজরে আসে। পুলিশের একটি সূত্র বলছে, এ তারকা নেশাগ্রস্ত ছিলেন।

 

স্যাগ হার্বার জাস্টিস কোর্টের কর্মকর্তা জানান, মঙ্গলবার আদালতে তার শুনানি হয়েছে। টিম্বারলেকের গ্রেফতারের ঘটনা নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাইছে না পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন কোন ধারায় অভিযুক্ত হলেন গায়ক, তা পরে ঘোষণা করা হবে।

তবে এ তারকার পরিবার বা ঘনিষ্ঠ সূত্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি। কিন্তু ঘটনায় কেউ আহত হননি বলে খবর জানা গেছে।

 

স্থানীয় সরকারি কর্মকর্তারা পপ তারকাকে ধাওয়া করতে গিয়ে দেখেন, নিয়ম না মেনে তিনি বিচলিত অবস্থায় রাস্তা পারাপার করছেন। এরপরে পুলিশ তাকে টেনে ধরে রাস্তা থেকে সরিয়ে দেন। পুলিশের পক্ষ থেকে ব্রেথলাইজার পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়।