NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গাজায় নিহত বেড়ে ৩৭৩৭২, অপুষ্টিতে মৃত্যু হতে পারে ৩৫০০ শিশুর


খবর   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৪, ১০:৫৫ এএম

গাজায় নিহত বেড়ে ৩৭৩৭২, অপুষ্টিতে মৃত্যু হতে পারে ৩৫০০ শিশুর

আট মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৭ হাজার ৩৭২ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৮৫ হাজার ৪৫২ জন। মঙ্গলবার (১৮ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে, হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল সীমান্ত দিয়ে ত্রাণসামগ্রী ঢুকতে না দেওয়ায়, এরই মধ্যে চরম ক্ষুধা গ্রাস করেছে ফিলিস্তিনবাসীকে। এমন পরিস্থিতিতে গাজার অন্তত সাড়ে তিন হাজার শিশু অপুষ্টিতে মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

 

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার রাতে নুসেইরাত শরণার্থী শিবিরে পৃথক হামলায় কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহতদের স্থানীয় ইন্দোনেশিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) পোস্ট করা একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, তাদের স্বেচ্ছাসেবকরা মধ্য গাজার জাবালিয়া ক্যাম্পের কাছে হামলার শিকারদের উদ্ধারে কাজ করছেন। সে সময় নিহত এক ব্যক্তির মরদেহ ঢেকে রাখতে ও গুরুতর আহত এক ব্যক্তির শরীর কাপড় দিয়ে ভালোভাবে জড়িয়ে রাখা হয়েছে।

 

এদিকে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, গাজায় ইসরায়েলি বিমান হামলার ফলে মানবিক দুর্ভোগ চরমে পৌঁছেছে। গাজার সঙ্গে সঙ্গে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে। এই অঞ্চলগুলোতে গত বছরের ৭ অক্টোবর এখন পর্যন্ত প্রায় ৫৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে।