NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নেপালের প্রশংসা করলেও ছাড় দেবে না বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৪, ১০:৫৩ পিএম

নেপালের প্রশংসা করলেও ছাড় দেবে না বাংলাদেশ

সাধ্যের মধ্যে থেকেও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি নেপাল। প্রোটিয়াদের ১১৫ রানে গুটিয়ে দিয়ে জয়ের খুব কাছে ছিল তারা। তবে শেষ দুই বলে ২ রানের সমীকরণ মেলাতে পারেননি গুলশান ঝা। এতে স্বপ্নভঙ্গ হয় নেপালের।

১ রানের পরাজয়ে হৃদয় ভাঙ্গে তাদের। 

 

নেপালের এমন লড়াকু মনোভাবের প্রশংসা করছেন বাংলাদেশের দলের ডানহাতি পেসার তানজিম হাসান। বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। এই ম্যাচে নিজেদের সেরাটাই দিবেন তানজিমরা।

 

সেন্ট ভিনসেন্টে আজ দলীয় অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তানজিম বলেন, ‘আমাদের রক্ষণাত্মক মনোভাব নেই, ইতিবাচক থাকছি। আমরা আগের মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলব। নেপাল ভালো খেলেছে, প্রশংসা করছি তাদের। তবে আমরাও আমাদের সেরা ক্রিকেট খেলেব।

 

অনেকরকম সমীকরণ থাকলেও নেপালের বিপক্ষে জিতেই সুপার এইটে যেতে চান বলে জানান তানজিম, ‘প্রত্যেক ম্যাচই আমরা জেতার জন্য খেলি, এই ম্যাচও জেতার জন্য খেলব। আগের ম্যাচে যারা রান করেনি আশা করি এই ম্যাচে রান করে আত্মবিশ্বাস ফিরে পাবে। আমরা চেষ্টা করব উইকেট টু উইকেট বল করার আর সুপার এইটের আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়ার।’

এবারের বিশ্বকাপে বেশকিছু অঘটন দেখা গেছে। পাকিস্তান, শ্রীলঙ্কার মতো সাবেক চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে।

ফেভারিট নিউজিল্যান্ডও পরের পর্বে যেতে পারেনি। তুলনামূলক ছোট দলগুলো চকম দেখাচ্ছে। এজন্য নেপাল ম্যাচের আগে সাবধানী বার্তা তানজিদের কণ্ঠে।

 

তানজিদ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট দল, বড় দল নেই। প্রত্যেককে সমানভাবে দেখার চেষ্টা করি। মাত্র ২০ ওভারের খেলা, কখন মোমেন্টাম বদলে যায় কেউ বলতে পারে না। আমরা প্রত্যেক দলকেই সমানভাবে নেওয়ার চেষ্টা করি। প্রতিপক্ষ যে-ই হোক একইভাবে খেলার চেষ্টা করব।’