NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

টানা তৃতীয় জয়ে সুপার এইটে ভারত


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৪, ০৮:১৮ পিএম

টানা তৃতীয় জয়ে সুপার এইটে ভারত

লক্ষ্য ১১১ রানের। ভারতের জন্য একদম মামুলিই বলা যায়। তবে যুক্তরাষ্ট্রের পিচে এমন রানও চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। ভারতকেও শুরুতে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল স্বাগতিকরা। তবে অভিজ্ঞতার জোরে সে চ্যালেঞ্জ উৎড়ে গেছে রোহিত শর্মার দল।

দেখেশুনে খেলে ৭ উইকেট আর ১০ বল হাতে রেখে জিতেছে ভারত। টানা তৃতীয় জয়ে শীর্ষে থেকে সুপার এইটও নিশ্চিত হয়ে গেছে তাদের। সমান ম্যাচে ২ জয়ে 'এ' গ্রুপে দুইয়ে আছে যুক্তরাষ্ট্র।

 

রান তাড়ায় নেমে ১৫ রানের মধ্যে দলের সেরা দুই ব্যাটার বিরাট কোহলি আর রোহিত শর্মাকে হারায় ভারত। কোহলি ফেরেন গোল্ডেন ডাকে (১ বলে ০), রোহিত করেন ৬ বলে ৩।

এরপর রিশাভ পান্ত ২০ বলে ১৮ করে আউট হন। তবে সূর্যকুমার যাদব আর শিভাম দুবে দলকে আর কোনো বিপদে পড়তে দেননি, জিতিয়েই মাঠ ছেড়েছেন। সূর্য ৪৯ বলে ২টি করে চার-ছক্কায় ৫০ আর দুবে ৩৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।
 

এর আগে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ৮ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র তুলেছিল ১১০ রান।

টস হেরে ব্যাট করতে নেমে অর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল যুক্তরাষ্ট্র। প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন বাঁহাতি এই পেসার। ২ উইকেট হারিয়ে ৬ ওভারের পাওয়ার প্লেতে যুক্তরাষ্ট্র তুলতে পারে মাত্র ১৮ রান।

সেখান থেকে ওপেনার স্টিভেন টেলর আর পরে নিতিশ কুমার ও কোরি অ্যান্ডারনের ব্যাটে লড়াকু স্কোর পায় স্বাগতিকরা। টেলর ৩০ বলে ২৪, নিতিশ ২৩ বলে ২৭ আর অ্যান্ডারসন ১২ বলে করেন ১৫ রান।

 

ভারতের অর্শদীপ সিং ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৪টি উইকেট। ১৪ রানে ২ উইকেট শিকার হার্দিক পান্ডিয়ার।