NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি


খবর   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৪, ০৫:৪০ পিএম

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আগামী ১৬ জুন ঈদুল আজহা পালিত হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানায়, বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

আগামী শুক্রবার পবিত্র জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে ১৬ জুন ঈদুল আজহা পালিত হবে।

 

এদিকে, পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ওমানও। দেশটিতে আগামী ১৭ জুন ঈদুল আজহা পালিত হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় এমইআরএ।

 

 

সংবাদমাধ্যম মাস্কাট ডেইলির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, জানা যাবে শুক্রবার। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে এদিন।