NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ওটিটিতে মুক্তির আগে এলো শাকিবের সিনেমার ট্রেলার


খবর   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৪, ০৪:১৩ পিএম

ওটিটিতে মুক্তির আগে এলো শাকিবের সিনেমার ট্রেলার

গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল তরুণ পরিচালক হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমাটি। মুক্তির আগে প্রচারণার জন্য প্রকাশ করা হয়েছিল গান ও টিজার। তবে পূর্ণাঙ্গ ট্রেলারের দেখা মেলেনি।

এরই মধ্যে সিনেমাটি মুক্তি পেয়েছে দেশে ও বিদেশে।

আলোচনা-সমালোচনা দুটোই গ্রহণ করতে হয়েছে রাজকুমার টিমকে। ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেতে যাচ্ছে সেই ‘রাজকুমার’। কয়েক দিন আগে ছবিটির প্রযোজক আরশাদ আদনান ও বঙ্গর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান চুক্তিবদ্ধ হয়েছেন। তখনো জানানো হয়নি কবে নাগাদ ওটিটিতে উঠবে ছবিটি।

 

ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে জানা গেল আসছে ১৩ জুন বঙ্গতে দেখা যাবে ‘রাজকুমার’। সঙ্গে প্রকাশ করা হলো দুই মিনিট ২৩ সেকেন্ডের ট্রেলার। এতে পুরো ছবিটির আবহ প্রকাশ করা হয়েছে। দেরিতে ট্রেলার প্রকাশের কারণ সম্পর্কে পরিচালক হিমেল আশরাফ কালের কণ্ঠকে বলেন, ‘সিনেমা হলে মুক্তির আগে ট্রেলার দেওয়া হয় নাই নানা কারণে।

এখন ওটিটিও কিন্তু একটা বড় মাধ্যম, এখানেও একটা বড় দর্শক আছে বিশ্বব্যাপী। পৃথিবীর নানান জায়গা থেকে মানুষ টাকা দিয়ে সিনেমা দেখবে, এটাও গুরুত্বপূর্ণ।’

 

উল্লেখ্য,  ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। এ ছাড়াও আছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, দিলারা জামান, ডা. এজাজ, ফারুক আহমেদ, এরফান মৃধা শিবলু প্রমুখ।