NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

বিজয়ের পর বাংলাদেশকে যে বার্তা দিলেন মোদি


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৪, ০৮:৪২ পিএম

বিজয়ের পর বাংলাদেশকে যে বার্তা দিলেন মোদি

টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের প্রাক্কালে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরালো করার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এ বার্তা দেন। মোদি লিখেছেন, ‘উষ্ণ শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক।

গত দশকে এই সম্পর্ক নজিরবিহীনভাবে বেড়েছে। আমাদের জনগণকেন্দ্রিক অংশীদারি আরো শক্তিশালী করার অপেক্ষায় আছি।’

 

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গত মঙ্গলবার পাঠানো অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, ভারতের সঙ্গে জোরালো বন্ধুত্ব অব্যাহত থাকবে বলে আশা করছে বাংলাদেশ। টানা তৃতীয়বারের মতো ভারতে সরকার গঠনের সুযোগ পাওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নেতা মোদিকে অভিনন্দনবার্তা পাঠান শেখ হাসিনা।

 

নরেন্দ্র মোদির উদ্দেশ্যে শেখ হাসিনা লিখেছেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা ও আকাঙ্ক্ষা ধারণ করছেন। এই সুস্পষ্ট বিজয় আপনার নেতৃত্ব, অঙ্গীকার ও দেশের প্রতি নিরলস আত্মত্যাগের প্রতি ভারতের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রমাণ। আপনি যখন টানা তৃতীয় মেয়াদে বিরল দায়িত্ব শুরু করতে যাচ্ছেন, তখন আমার দৃঢ়বিশ্বাস, আমাদের বন্ধুত্ব ও নিবিড় সম্পর্ক সব খাতেই অব্যাহত থাকবে।’

বাংলাদেশ ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে দুই দেশের জনগণের মঙ্গলের পাশাপাশি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসঙ্গে কাজ করা অব্যাহত রাখবে বলে অভিনন্দনবার্তায় শেখ হাসিনা আশ্বাস দেন।

তিনি ভারতের জনগণের অব্যাহত শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।