NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ম্যাচ না খেলেই অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৪, ০৯:১৬ এএম

ম্যাচ না খেলেই অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব

গেল সপ্তাহে আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব আল হাসান। তার কাছ থেকে সেরার মুকুট কেড়ে নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে পরের সপ্তাহেই হারানো সেই মুকুট মাথায় পরলেন বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার। অর্থাৎ সেরা অলরাউন্ডার হিসেবেই বিশ্বকাপ মিশন শুরু করবেন সাকিব।

আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে দেখা গেছে, টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে সাকিবের নাম। টাইগার অলরাউন্ডারের একধাপ উন্নতি হয়েছে। হাসারাঙ্গাকে দুইয়ে নামিয়ে শীর্ষস্থান দখল করেছেন সাকিব।

 

আজ বুধবার আইসিসির প্রকাশিত এই র্যাংকিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ২২৩। আর হাসারাঙ্গার রেটিং পয়েন্ট ২২২।

ক্রিকেটভক্তদের কৌতুহল জেগেছে একটি বিষয়কে সামনে রেখে। সেটা হলো- কোনো ম্যাচ না খেলেই কীভাবে শীর্ষস্থান ফেরত পেলেন সাকিব?

 

আসলে শীর্ষস্থানে পুনরায় ফেরার ক্ষেত্রে কৃতিত্ব নেই সাকিবের। হাসারাঙ্গা পয়েন্ট হারানোর কল্যাণে নিজের স্থান ফেরত পেয়েছেন টাইগার অলরাউন্ডার।

 

গত সোমবার বিশ্বকাপের ডি-গ্রুপের খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ওই ম্যাচের হাসারাঙ্গার পারফরম্যান্সের কারণেই র্যাংকিংয়ে এসেছেন পরিবর্তন। সে ম্যাচে ৩.২ ওভার বল করে ২২ রান খরচায় ২ উইকেট নেন লঙ্কান অলরাউন্ডার। তবে ব্যাট হাতে রানের খাতাই খুলতে পারেননি হাসারাঙ্গা। এতে ১ পয়েন্ট খুইয়ে সাকিবের কাছে শীর্ষস্থান হারিয়েছেন তিনি।