NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

শেষ ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ চলছে


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৪, ০৮:২৯ এএম

শেষ ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ও শেষ ধাপে দেশের ৬০টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৪ জুন) সকাল আটটায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

এই ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ ভোটার এই ধাপে তাদের প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পাচ্ছেন।

 

নিয়ম অনুযায়ী ভোটের ৩৬ ঘণ্টা আগেই ভোটের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়। সে অনুযায়ী সোমবার মধ্যরাতেই ভোটের প্রচার শেষ হয়েছে। ভোট উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে মঙ্গলবার রাতেই ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়।

বাকি কেন্দ্রগুলোতে আজ ভোরে পাঠানো হয়।

 

ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তৎপর রয়েছে।