NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

স্বপ্ন পূরণের আনন্দ এমবাপ্পের


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৪, ০৩:২৯ পিএম

স্বপ্ন পূরণের আনন্দ এমবাপ্পের

অবশেষে অপেক্ষার অবসান। রিয়াল মাদ্রিদে নাম লিখিয়ে স্বপ্ন পূরণ হয়েছে কিলিয়ান এমবাপ্পের। ছোট বেলা থেকেই এই স্বপ্ন দেখে আসছিলেন ফরাসি এই ফুটবলার। ২৫ বছর বয়সে এসে প্রিয় ক্লাবে যোগ দিতে পেরে এমবাপ্পে তাই খুব খু্শি ও গর্বিত।

স্বপ্ন পূরণের আনন্দও পাচ্ছেন তিনি।

 

 

সোমবার রাতে রিয়াল মাদ্রিদ ঘোষণা দেয় পাঁচ বছরের চুক্তিতে ফ্রি ট্রান্সফাররে তারা দলে ভিড়িয়েছে এমবাপ্পেকে। তার একটু পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াল মাদ্রিদের ট্রাকস্যুট পড়া কিশোর বয়সের কয়েকটি ছবি পোস্ট করে এমবাপ্পে লিখেছেন,'একটি স্বপ্ন অবশেষে সত্যি হল। আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে খুব খুশি ও গর্ব হচ্ছে।

আমি এই মুহূর্তে কতটা রোমাঞ্চিত তা কেউই বুঝবেন না। মাদ্রিদিস্তাদের সাথে দেখা করতে আর তর সইছে না। সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ।'

 

444
কিশোর কিলিয়ান এমবাপ্পে রিয়ালের ট্রাকশ্যুট গায়ে।
ছবি: ইনস্টাগ্রাম

গত কয়েক মৌসুম ধরেই এমবাপ্পেকে পেতে চেষ্টা চালায় রিয়াল মাদ্রিদ। ২০২২ সালে খুব কাছে গিয়েও তাকে পায়নি রিয়াল। শেষ মুহূর্তে পিএসজিতেই থেকে গেছেন। এবার ফেব্রুয়ারিতে মৌখিকভাবে রিয়ালে আসার সিদ্ধান্ত নেন ফরাসি স্ট্রাইকার। এরপর মে মাসে মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন সেই ঘোষণাও দেন বিশ্বকাপজয়ী এই তারকা।

আর জুনে এলো আনুষ্ঠানিক ঘোষণা।

 

 

২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে আসেন এমবাপ্পে। সাত বছরে দলটির হয়ে সর্বোচ্চ ২৫৬ গোল করেছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। জিতেছেন ছয়টি লিগ শিরোপাসহ একাধিক ঘরোয়া সাফল্য। কিন্তু এখনো চ্যাম্পিয়নস লিগের ছোয়া পাননি তিনি। দলবদল সম্পন্ন হলেও এখনি রিয়ালে যোগ দিচ্ছেন না এমবাপ্পে। জুন-জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের পরই পাড়ি জমাবেন রিয়াল মাদ্রিদে।