NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

একে অপরকে নিয়ে খুশি মেসি-নেইমার দুজনই


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৪, ০৩:৩০ পিএম

একে অপরকে নিয়ে খুশি মেসি-নেইমার দুজনই

মেসি-নেইমারের বন্ধুত্ব কারো অজানা নয়। দুজনেই একসময় খেলেছেন বার্সেলোনা ও পিএসজির হয়ে। এখন অবশ্য দুজনের ঠিকানা আলাদা। আলাদা হলেও কথা হয় নিয়মিত।

 

মেসি এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে খেলেন এবং সৌদি ক্লাব আল হিলালে নাম লিখিয়েছেন নেইমার। যদিও চোটের কারনে মৌসুমের বেশিরভাগ ম্যাচে ছিলেন মাঠের বাইরে। দুইজনের দূরত্ব থাকলেও, যোগাযোগ কমেনি মেসি ও নেইমারের। ব্রাজিল ও আর্জেন্টিনার এই দুই তারকার কথা হয় নিয়মিতই।

সম্প্রতি ব্যান্ড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন নেইমার

 

কিছুদিন আগে রোনালদোর ক্লাব আল নাসরকে হারিয়ে আল হিলাল কিংস কাপ জেতার পর তাকে মেসি মেসেজ পাঠিয়েছেন বলেও জানান ব্রাজিলিয়ান এই পোস্টারবয়। সেখানে নেইমার বলেন, ‘আমরা অনেক অনেক দূরে কিন্তু আমাদের ভেতর অনেক কথা হয়। শিরোপা জেতার পরও সে আমাকে মেসেজ পাঠিয়েছে। আমরা একজন অন্যজনকে নিয়ে খুব খুশি।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে গ্যালারিতে বসে ফাইনালের দিন রোনালদোকে ‘খেপানোর’ জন্য নেইমার ‘মেসি’, ‘মেসি’ চিৎকার করেছেন।

একই সাক্ষাৎকারে মেসির সঙ্গে বন্ধুত্ব নিয়ে নেইমার আরও বলেন, ‘মেসি অনেক ভালো একজন মানুষ। আমার জন্য আয়নার মতো। সে দারুণ এক আদর্শ। এর বাইরেও আমরা ভালো বন্ধু।