NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নতুন পোস্টারে উন্মাদনা বাড়াল ‘পুষ্পা ২’


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৪, ১১:০১ পিএম

নতুন পোস্টারে উন্মাদনা বাড়াল ‘পুষ্পা ২’

মুক্তির অপেক্ষায় বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’। সিনেমাটি ঘিরে আগ্রহের শেষ নেই দর্শকদের। ইতোমধ্যেই সিনেমাটির নায়ক ও নায়িকার ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। প্রকাশ হয়েছে দুটি গানও।

এর পর থেকেই আগ্রহ আরো তুঙ্গে। এবার দর্শকমনে নতুন ঝড় তুলতে সিনেমার আরও একটি পোস্টার মুক্তি দিয়েছেন নির্মাতারা।

 

‘পুষ্পা ২ : দ্য রুল’-এর নির্মাতারা প্রকাশ্যে এনেছেন আরো একটি পোস্টার। সামাজিক মাধ্যমে সিনেমাটির নতুন একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পুষ্পা রাজ শাসনের মাত্র ৭৫ দিন বাকি।

’ নতুন পোস্টারে, পুষ্পাকে লুঙ্গি পরিহিত অবস্থায় কাঁধে রাইফেল নিয়ে থাকতে দেখা গেছে।

 

1
‘পুষ্পা ২ : দ্য রুল’-এর নতুন পোস্টার

এর আগে সিনেমার দ্বিতীয় গানটি ছয়টি ভিন্ন ভাষায় মুক্তি পেয়েছিল। যেমন সুসেকি (তেলুগু), আঙ্গারন (হিন্দি), সুদানা(তামিল), নোডোকা (কন্নড়), কান্দালো (মালয়ালম) এবং আগুন (বাংলায়)। গানটি মেলোডি কুইন শ্রেয়া ঘোষাল ৬টি ভাষায় গেয়েছেন।

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা গায়িকা শ্রেয়া ঘোষাল আবারও একাধিক ভাষায় গান গেয়ে সকলের মন জয় করেছেন। গানটির আকর্ষণীয় সুরে মন মজেছে সকলের। সুরকার দেবী শ্রী প্রসাদ (ডিএসপি), যাকে মাস্টার অফ ম্যাজিক বলা হয়, এই নতুন পার্ট ‘পুষ্পা ২ : দ্য রু ‘-এ হইহই ফেলে দিয়েছেন দর্শকমনে। 

 

আগামী ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। সুকুমার পরিচালিত এবং মিথ্রি মুভি মেকার্স প্রযোজিত এতে অভিনয় করেছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দান্না, ফাহাদ ফাসিলসহ একাধিক তারকা।