NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মৎস্য সপ্তাহ নিয়ে সাংবাদিকগণের সাথে মতবিনিময়


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪০ এএম

মৎস্য সপ্তাহ নিয়ে সাংবাদিকগণের সাথে মতবিনিময়

 

 

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ  ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কর্মসূচি মোতাবেক সাংবাদিকগণের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তা মতবিনিময় করেছেন। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার মৎস্য অফিসারের কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ের শুরুতেই উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু ২৩ জুলাই হতে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সমূহ উপস্থাপন করেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি শাহজাহান মিঞা, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, ঈমান আলী মামুন, জাহিদুল ইসলাম জাহিদ, আবু বক্কর সিদ্দিক প্রমূখ। মৎস্য অফিসার জানান, প্রধানমন্ত্রী বলেছেন বিল, ঝিল, হাওড়, বাওড়, নদী নালা, পুকুর ডোবায় পরিকল্পিতভাবে মাছ চাষ করতে হবে। কারণ মাছের চেয়ে এতো বেশি নিরাপদ আমিষ আর কোথাও নাই। এ সময় উপজেলার সকল কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।