NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

শ্রীলঙ্কায় বন্যায় নিহত ১৪, স্কুল বন্ধ


খবর   প্রকাশিত:  ০২ জুন, ২০২৪, ০৭:০৩ পিএম

শ্রীলঙ্কায় বন্যায় নিহত ১৪, স্কুল বন্ধ

শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা, ভূমিধস ও গাছ পড়ে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। দ্বীপ দেশটি ইতিমধ্যে মৌসুমি ঝড়ে ক্ষতিগ্রস্ত। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) রবিবার এ তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদন থেকে জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাজধানী কলম্বোর কাছে একই পরিবারের তিন সদস্যসহ কয়েকজন পানিতে ডুবে মারা গেছে।

ডিএমসির তথ্য অনুসারে, ১১ বছর বয়সী একটি মেয়ে, ২০ বছর বয়সী এক ছেলেসহ অন্যরা মাটি ধসে জীবন্ত চাপা পড়ে। এ ছাড়া ২১ মে বর্ষা তীব্র হওয়ার পর থেকে সাত জেলায় গাছ পড়ে আরো ৯ জন পিষ্ট ও নিহত হয়েছে।

 

গণমাধ্যমটি বলেছে, যদিও শ্রীলঙ্কা সেচের পাশাপাশি জলবিদ্যুতের জন্য মৌসুমি বর্ষার বৃষ্টির ওপর নির্ভর করে, তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব উত্তপ্ত হওয়ায় আরো ঘন ঘন বন্যা হতে পারে।

ডিএমসির মতে, দেশটির ২৫টি জেলার মধ্যে ২০টি ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধান নদীর তীরে বসবাসকারী মানুষকে উঁচু জায়গায় সরে যেতে সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া কলম্বোর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ফ্লাইটগুলোকে একটি ছোট বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি প্রধান মহাসড়কের বেশ কয়েকটি জায়গা প্লাবিত হয়েছে।

 

এদিকে আরো বৃষ্টির পূর্বাভাস থাকায় সরকার সপ্তাহান্তের ছুটির পর সোমবার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

ডিএমসি বলেছে, ‘প্রবল বাতাস ও বজ্রপাতের সঙ্গে আরো ভারি বৃষ্টি হতে পারে।’

 

এর আগে গত সপ্তাহে বন্য প্রাণী কর্তৃপক্ষ সাতটি ছোট হাতির মৃতদেহ খুঁজে পেয়েছে। এটি পাঁচ বছরের মধ্যে একটি ঘটনায় প্রাণীদের সবচেয়ে বড় ক্ষতি।