NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আবার এক হচ্ছেন শাকিব-ইধিকা?


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৪, ১১:২৪ পিএম

আবার এক হচ্ছেন শাকিব-ইধিকা?

গেল বছর ঈদে মুক্তি পায় তরুণ পরিচালক হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘প্রিয়তমা’। ছবিটিতে সদ্য ক্যারিয়ারের ২৫ বছর পার করা শাকিব খানের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। এই অভিনেত্রীর ছিল এটিই প্রথম সিনেমা। প্রথম সিনেমাতেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠে শাকিব-ইধিকা জুটি।

তাদের রসায়ন আর অভিনয়ের জেরেই সময়ের সবচেয়ে ব্যাবসায়িক সিনেমা হিসেবে ধরা হয় ‘প্রিয়তমা’কে।

 

তারপর শাকিব খান বেশ কয়েকটি সিনেমায় নাম লেখালেও দেখা মেলেনি ইধিকার। কথাবার্তা আর আলোচনাতেই সীমাবদ্ধ ছিল। তবে শাকিবের বিপরীতে না হলেও ‘কবি’ নামের এক সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা।

খুব দ্রুতই তাদের রসায়ন দেখবেন দর্শক।

 

তবে সুখবর হলো, শাকিব-ইধিকা আবারও জুটি হয়ে আসছেন পর্দায়। সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। এর আগে অসংখ্য নাটক নির্মাণ করে হাত পাকিয়েছেন এই পরিচালক।

এবার সেই পাকা হাতেই নির্মাণ করতে যাচ্ছেন সিনেমাটি। এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শেষ। হয়েছে চুক্তিও। 

 

জানা গেছে, আগামী মাসের শুরুতেই ভারতের রামুজিতে শুরু হচ্ছে শুটিং। একটানা শুটিং শেষ হবে বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র।

 

তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চাননি সংশ্লিষ্টরা। তাই পাওয়া যায়নি কোনো মন্তব্য। জানা গেছে, এ বছরই সিনেমা মুক্তির পরিকল্পনা করে রেখেছেন পরিচালক।