NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভারতের নতুন কোচ নিয়ে সৌরভের রহস্যময় বার্তা


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৪, ০৩:৪৬ এএম

ভারতের নতুন কোচ নিয়ে সৌরভের রহস্যময় বার্তা

সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি থাকার সময় তার জাতীয় দলের সতীর্থ রাহুল দ্রাবিড়কে প্রধান কোচের চেয়ারে বসান। সৌরভ এখন সে দায়িত্ব ছেড়েছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাহুল ছাড়বেন জাতীয় দলের দায়িত্ব। ইতিমধ্যে নতুন কোচ আনার তোড়জোড় শুরু করে দিয়েছে বিসিসিআই।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবর, আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর হচ্ছেন ভারতের কোচ।

 

এমন আলোচনার মধ্যে রহস্যময় বার্তা দিয়েছেন সৌরভ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘একজনের জীবনে কোচ তাৎপর্যপূর্ণ। তাদের পরামর্শ এবং অক্লান্ত পরিশ্রম মাঠ এবং মাঠের বাইরে যেকোনো মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়।

তাই কোচ এবং প্রতিষ্ঠান চিন্তাভাবনা করে বেছে নেবেন।’

 

সৌরভ তার বার্তায় ভারতীয় ক্রিকেট দল কিংবা বিসিসিআই কারো নাম উল্লেখ না করলেও অনেকে মনে করছেন, বর্তমানে ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে থাকা গম্ভীরকে বেছে নেওয়ার আগে বিসিসিআইকে একপ্রকার সতর্কবাণী দিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। গম্ভীরের সঙ্গে সৌরভের অতীত ইতিহাস বলছে ভারতের কোচ হিসেবে সাবেক সতীর্থকে আদর্শ মনে করেন না তিনি।