NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

যুক্তরাজ্যের নির্বাচনে ভোট দিতে পারবেন বিদেশে বসবাস করা নাগরিকরা


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৪, ০৮:৫৭ এএম

যুক্তরাজ্যের নির্বাচনে ভোট দিতে পারবেন বিদেশে বসবাস করা নাগরিকরা

বিদেশে বসবাস করা ব্রিটিশ নাগরিকরা যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোট দিতে পারবেন। এক্ষেত্রে ওই নাগরিক কতদিন দেশের বাইরে অবস্থান করছেন, তা বিবেচনা করা হবে না। এর আগে কোনো নাগরিক ১৫ বছরের বেশি যুক্তরাজ্যের বাইরে থাকলে দেশটির জাতীয় নির্বাচনে ভোট দিতে পারতেন না।

 

বুধবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। এক বিবৃতিতে তারা বলে, বিদেশে বসবাস করা নাগরিকদের ভোট দিতে উৎসাহিত করতে সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ ইলেক্টোরাল কমিশন।

 

সেক্ষেত্রে বাংলাদেশে যেসব ব্রিটিশ নাগরিক বাস করছেন, তারা ভোট দিতে পারবেন কি না; তা যাচাই করে দেখার অনুরোধ জানিয়েছে হাইকমিশন। তবে এর আগে যারা যুক্তরাজ্যে বাস করেছেন কিংবা দেশটিতে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তারা ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, যুক্তরাজ্যের আইনে একটি পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে আরও অনেক বেশি বিদেশে বসবাস করা ব্রিটিশ নাগরিক জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। এ বিষয়ে যোগ্য ভোটারদের সচেতন হওয়া দরকার।

 

এর আগে ২০১৯ সালে দুই লাখ ৩০ হাজার বিদেশে বসবাস করা ব্রিটিশ নাগরিক ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। তাদের বেশিরভাগই অ্যাবসেন্টি ভোটের জন্য আবেদন করেন, অর্থাৎ ডাক কিংবা অনলাইনের মাধ্যমে তারা ভোট দেন।

 

যুক্তরাজ্যের পরবর্তী জাতীয় নির্বাচনে ভোট দিতে চাইলে বিদেশি ভোটারদের আগামী ১৮ জুনের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে (www.gov.uk/registervote) আবেদন করতে হবে।