NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখলো নেদারল্যান্ডস!


খবর   প্রকাশিত:  ২৯ মে, ২০২৪, ১০:৫৬ এএম

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখলো নেদারল্যান্ডস!

বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস দুই দলই আছে। বাংলাদেশকে এই পর্ব টপকে যেতে হলে দুই দলকেই হারানোর আশা করছিল লাল-সবুজ জার্সিধারীদের সমর্থকরা।

কিন্তু বিশ্বকাপের আগেই বাংলাদেশকে সতর্কবার্তা দিলো নেদারল্যান্ডস। গতকাল মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে ডাচরা। এতে বাংলাদেশ জানতে পারলো যে, বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারানো মোটেই সহজ হবে না।

 

গতকালের ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে নেদারল্যান্ডস। টপঅর্ডারদের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় স্কোর পায় ডাচরা।

জবাবে ব্যাট করতে নেমে ৩০ রানেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার ১৫ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস আর দাসুন শানাকার অপরাজিত ৩৫ রানের ইনিংসে মান বাঁচায় লঙ্কানরা।

 

শেষমেশ নেদারল্যান্ডসের দারুণ বোলিং নৈপুণ্যে লঙ্কানরা অলআউট হয়ে গেছে ১৬০ রানে। হাতে তখনো ১ ওভার বাকি ছিল।

 

দারুণ এই জয়ে বিশ্বকাপের একটি আত্মবিশ্বাস পেয়েছে নেদারল্যান্ডস। যে কারণে বিশ্বকাপের মূলপর্বের ম্যাচে বাংলাদেশকে থাকতে অতিমাত্রায় সতর্ক।