NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ওটিটিতে দেখা যাবে শাকিবের ‘রাজকুমার’!


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ০২:২৪ পিএম

ওটিটিতে দেখা যাবে শাকিবের ‘রাজকুমার’!

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমাটি। এটি এবার মুক্তি পাবে ওটিটিতে প্ল্যাটফর্মে।

জানা গেছে, শাকিবের ‘রাজকুমার’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। এরই মধ্যে সিনেমার প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বঙ্গ কর্তৃপক্ষ।

 

এ বিষয়ে ‘বঙ্গ’র প্রধান কনটেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান মঞ্জু গণমাধ্যমকে বলেছেন, “ঈদুল ফিতরে ‘রাজকুমার’ সবচেয়ে ভালো ব্যবসা করেছে। দর্শকও সিনেমাটি নিয়ে আগ্রহী। অনেক দর্শক অনলাইনে সিনেমাটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। এজন্য সিনেমাটির প্রযোজকের সঙ্গে যোগাযোগ করি।”

 

ওটিটিতে দেখা যাবে শাকিবের ‘রাজকুমার’!

আরশাদ আদনানের সঙ্গে বঙ্গ’র চুক্তি

 

এরই মধ্যে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে চুক্তি হয়েছে। তবে কবে নাগাদ এটি মুক্তি পাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আসছে ঈদুল আজহা উপলক্ষেই অন্তর্জালে আসতে পারে সিনেমাটি।

‘রাজকমুার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এছাড়া অভিনয়ে আছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, দিলারা জামান, ডা. এজাজ, ফারুক আহমেদ, এরফান মৃধা শিবলু প্রমুখ।