NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

ঘূর্ণিঝড় রিমাল : সরকারি তথ্যে নিহত ১০


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ০১:১২ এএম

ঘূর্ণিঝড় রিমাল : সরকারি তথ্যে নিহত ১০

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করেছে। রিমালের তাণ্ডবে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর দিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে রিমালে নিহত ১০ জনের নাম-পরিচয়। মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, রিমালে বরিশাল ও ভোলায় তিনজন করে মোট ছয়জন নিহত হয়েছেন।

এ ছাড়া খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী এবং চট্টগ্রামে একজন করে মোট চারজন মারা গেছেন।

 

এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ঝড়ে ভেঙে পড়েছে কাঁচা ঘরবাড়ি, দেয়াল ও গাছপালা।

 

নিহতরা হলেন, বরিশালের জালাল শিকদার (৫৫), মো. মোখলেস (২৮) এবং মো. লোকমান হোসেন (৫৮)। এদের মধ্যে একজন গাছচাপায়, একজন দেয়াল ধসে এবং জালাল শিকদার সাইক্লোন শেল্টারে যাওয়ার পতে অসুস্থ হয়ে মারা গেছেন। সরকারি তথ্য অনুযায়ী, ভোলা জেলায় জাহাংগীর হোসেন (৫০), মাইশা (৪) এবং মনেজা খাতুন (৫৪) মারা গেছেন রিমালে। এদের মধ্যে মনেজা ঘরচাপায় এবং বাকি দুজন গাছ চাপায় নিহত হয়েছে।

 

এ ছাড়া খুলনায় ঘরের ওপর গাছ পড়ে লাল চাঁদ মোড়ল, সাতক্ষীরায় সওকত মোড়ল সাইক্লোন শেল্টারে যাওয়ার পথে অসুস্থ হয়ে মারা যান। এদিকে পটুয়াখালীর মো. শহীদ (২৭) পানিতে ডুবে এবং চট্টগ্রামের সাইফুল ইসলাম হৃদয় (২৬) দেয়াল ধসে নিহত হয়েছেন। 

এদিকে দেশের উপকূলের বিভিন্ন এলাকায় এক কোটি ৫৫ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের মধ্যে ক্ষয়ক্ষতি এড়াতে এসব গ্রাহকের সরবরাহ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ সমিতি। অনেক স্থানে বিদ্যুৎবিহীন পরিস্থিতি ১৬/১৭ ঘণ্টা অতিক্রম করেছে।

ঝড় থেমে গেলে সংযোগ ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছেন বিদ্যুৎ কর্মীরা।