NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ডেপুটি স্পিকারের সংসদীয় আসন শূন্য ঘোষণা


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৩, ০৮:৩০ এএম

ডেপুটি স্পিকারের সংসদীয় আসন শূন্য ঘোষণা

ঢাকা: প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সংসদীয় আসন গাইবান্ধা-৫ শূন্য ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ জুলাই) জাতীয় সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা-২-এর প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের কথা সংবিধানে উল্লেখ রয়েছে। তবে কোনো কারণে তা করা না গেলে সময় বাড়ানোর সুযোগ আছে।

শুক্রবার (২২ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

আগামীকাল (২৫ জুলাই) ডেপুটি স্পিকারের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় পৌঁছানোর পর তার প্রথম জানাজা হবে জাতীয় ঈদগাহে। সকাল সাড়ে ১০টায় জানাজা শেষ শ্রদ্ধার জন্য মরদেহ ঈদগাহ প্রাঙ্গণে রাখা হবে। করোনার কারণে ডেপুটি স্পিকারের জানাজা জাতীয় সংসদ ভবন প্লাজায় হচ্ছে না।

ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস জানান, যুক্তরাষ্ট্র থেকে সোমবার দেশে আসছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মরদেহ। ওইদিন সকাল পৌনে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ দেশে পৌঁছাবে।

জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে জানাজা শেষে দুপুরে হেলিকপ্টারে ফজলে রাব্বীর মরদেহ নেয়া হবে গাইবান্ধার সাঘাটায়। সেখানে বিকেল ৩টায় ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে গটিয়া গ্রামে নিয়ে যাওয়া হবে মরদেহ। সেখানে আরেকটি জানাজা শেষে সন্ধ্যা সোয়া ৬টায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়জার রহমান এবং মায়ের নাম হামিদুন নেছা।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ শুরু হলে ফজলে রাব্বী মিয়া মুক্তিযুদ্ধে যোগদান করেন। তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন। এছাড়া, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বৈশ্বিক জনমত গড়ে তুলতে কাজ করেছেন তিনি।

ফজলে রাব্বী মিয়া ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৮৮ সালে চতুর্থ, ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন।

২০০৮ সালে নবম, ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।