NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আইপিএল ফাইনাল কলকাতার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৪, ১২:০২ এএম

আইপিএল ফাইনাল কলকাতার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ

আইপিএলের ফাইনালে মুখোমুুখি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও সানরাইজার্স হায়দরাবাদ। কার হাতে উঠবে শিরোপা? কলকাতার তৃতীয় নাকি হায়দরাবাদের দ্বিতীয়? এসব প্রশ্নের জবাব দিতে যথাসময়ে টস করতে নেমেছেন দুই দলের অধিনায়ক।

আজ রোববার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টসভাগ্য সহায় হয়েছে হায়দারাবাদের। টস জিতে অনুমিতভাবেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। যে কারণে আগে বোলিং করবে শ্রেয়াস আয়ারের কলকাতা।

 

কলকাতা আজ মাঠে নেমেছে তৃতীয় শিরোপার খোঁজে। এর আগে ২০১২ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এরপর ৯টি আসর গেলেও আর শিরোপা জিততে পারেনি তারা। যদিও ২০২১ সালের আসরে ফাইনালে উঠেছিল কলকাতা। সে আসরে কেকেআরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস।

অপরদিকে হায়দরাবাদ এর আগে একবার শিরোপা জিতেছে। ২০১৬ সালের সে আসরে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরম্যান্স এখনো মনে রেখেছে ক্রিকেট বিশ্ব। সেবার আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে সেরা উদীয়মানের পুরস্কার জেতেন মোস্তাফিজ। সেই দলটি এরপর আর শিরোপার দেখা পায়নি। অবশেষে দ্বিতীয় শিরোপার সামনে হায়দরাবাদ।

 

 

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ

ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাতি, এইডেন মার্করাম, নিতিশ রেডি, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদখত, টি নটরাজন।

বিজ্ঞাপন

কলকাতা নাইট রাইডার্স একাদশ

 


রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনিল নারিন, ভ্যাঙ্কতেশ আয়ার, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।