NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নায়িকা থেকে গায়িকা স্বস্তিকা


খবর   প্রকাশিত:  ২৫ মে, ২০২৪, ১১:০৭ এএম

নায়িকা থেকে গায়িকা স্বস্তিকা

সিনেমার নায়িকা গায়িকাও হয়েছেন। পেয়েছেন দর্শক-শ্রোতাদের প্রশংসাও। শুধু ঢালিউডে নয়, টালিউডেও এমন উদাহরণ রয়েছে। এবার টালিউডের গানের দুনিয়ায় যুক্ত হলো স্বস্তিকা মুখার্জীর নাম।

কোন সিনেমায় স্বস্তিকা গাইছেন- এ খবর ভক্তরা জানতে চাইছেন। জানা গেছে, পরিচালক অরিন্দম ভট্টাচার্যের আগামী সিনেমা ‘দুর্গাপুর জংশন’-এ তিনি হবেন নেপথ্য গায়িকা।

 

চলতি মাসের শেষে সম্ভবত তিনি গান রেকর্ড করবেন। সিনেমায় তাকে জনপ্রিয় রবীন্দ্রসংগীত ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’ গাইতে শোনা যাবে। চিত্রনাট্য অনুযায়ী নায়িকার জীবনে নানা ধূসর স্তর। রয়েছে অনেক অন্ধকার অতীত। এক রাতের ঘটনা তাকে সেই অতীতের মুখোমুখি দাঁড় করাবে।

নায়িকার জীবনে ‘ফিরে দেখা’র একটি দৃশ্যে শোনা যাবে গানটি। সিনেমাতে কোনো দিন গান না গাইলেও স্বস্তিকা রবীন্দ্রসংগীত ভালো গান।

 

এর আগে বাবা সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে একাধিক রবীন্দ্রসংগীত গেয়েছেন তিনি। সে সবের অ্যালবামও রয়েছে। এ সিনেমাতে পরিচালক তাকে এমন সুযোগ দিতেই তিনি খুশি মনে রাজি হয়ে গিয়েছেন।

একই দিনে তার সঙ্গে সিনেমার গান রেকর্ড করবেন ইমন চক্রবর্তী। সিনেমায় স্বস্তিকাকে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে।

অরিন্দম এ সিনেমার আগে ‘শিবপুর’ নামের একটি চলচ্চিত্র পরিচালনা করেন। সত্তর-আশির দশকের উত্তাল রাজনীতি, ভারতের হাওড়ায় অন্ধকার দুনিয়ার রাজপাট সিনেমায় উঠে এসেছে। সত্যি ঘটনার উপরে তৈরি অ্যাকশন-থ্রিলার ঘরানার সেই সিনেমাটি জনপ্রিয় হওয়ার পরে অরিন্দম আবারও একই পথে হেঁটেছেন।

 

এবার তিনি দুর্গাপুরের অন্ধকার অতীত প্রকাশ্যে আনতে যাচ্চেন। এ সিনেমায় একঝাঁক তারকা অভিনেতা রয়েছেন। স্বস্তিকার বিপরীতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। তিনি পর্দায় দাপুটে পুলিশ অফিসার চরিত্রে রূপদান করবেন।