NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শাহরুখকে দেখে আসার পর যা বললেন জুহি চাওলা


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৪, ০৫:৩১ পিএম

শাহরুখকে দেখে আসার পর যা বললেন জুহি চাওলা

বলিউড বাদশা শাহরুখ খান বুধবার (২২ মে) অসুস্থ হয়ে ভারতের আহমেদাবাদের হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানান, তিনি হিট স্ট্রোকের জন্যই অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পরে বুধবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। তখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।

শাহরুখের শারীরিক অবস্থার কথা জানিয়ে তার বন্ধু অভিনেত্রী জুহি চাওলা সংবাদমাধ্যমকে জানান, এখন ভালো আছেন এ বলিউড বাদশা।

 

গতকালই শাহরুখকে দেখতে যান জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতা। রাতে জুহি সংবাদমাধ্যমকে বলেন, ‘বুধবার (মঙ্গলবার) রাতে শাহরুখের শরীর ভালো ছিল না। কিন্তু আজ ও তুলনামূলক ভালো আছে। ঈশ্বরের কৃপায় ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।’

 

২১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং সানরাইজার্স হায়দরাবাদ। এ খেলা দেখতে মাঠে হাজির হন কিং খান। আহমেদাবাদে সে দিন ৪৫ ডিগ্রির মতো তাপমাত্রা ছিল।

কিন্তু খেলা নিয়ে উচ্ছ্বাসে কোনো ঘাটতি ছিল না শাহরুখের। খেলা শেষ হওয়ার পরে পুরো মাঠ ঘুরেছিলেন তিনি। প্রচণ্ড গরমের জন্য সে দিন রাত থেকেই শাহরুখের শরীর ভালো যাচ্ছিল না।

 

এরপরের দিন দুপুর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তারপরেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আগামী (২৬ মে) ফাইনালে ‘কেকেআর’র খেলা দেখতে শাহরুখ মাঠে উপস্থিত থাকবেন কি না এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।